আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জায়নবাদী ইসরাইলের সামরিক বাহিনীর উক্ত প্রতিবেদনের ভিত্তিতে গতরাতে ইসরাইলী সামরিক বাহিনির সাথে ফিলিস্তিনী সংগ্রামীদের এক সংঘর্ষের সময় ইসরাইলী এক সৈন্য নিজেদের সৈন্যদের গুলিতে নিহত হয়েছে।
উক্ত সংঘর্ষে অপর ৪ জন সৈন্য আহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র আবু খালেদ, ঐ ইসরাইলী সৈন্য ফিলিস্তিনীদের গুলিতে নিহত হয়েছে বলে দাবী করেছেন।#